করোনায় ঢাকায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩

করোনায় ঢাকায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩

নিজস্ব প্রতিবেদক : June 05, 2025

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

করোনার শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

Share This