সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : January 06, 2026

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল আজ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 

জানা যায়, সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

আলোচনায় হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Share This