বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে শোক বইতে স্বাক্ষর করতে বিএনপি কার্যালয়ে গিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে তারা এই শোক বইতে স্বাক্ষর করতে যান।
এদিন বিকেলে জাপান, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বিএনপির কার্যালয়ে যেতে দেখা যায়। এ সময় তারা শোক বইতে স্বাক্ষর করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।