গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অলনাইনে প্রকাশ

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অলনাইনে প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : January 14, 2026

গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত ১৫ বছরের গুম নিয়ে পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন অলনাইনে প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তদন্ত প্রতিবেদনের অনলাইন লিংক শেয়ার করা হয়।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে তদন্ত প্রতিবেদনের লিংক শেয়ার করে বলা হয়, বাংলাদেশে গত ১৫ বছরে জোরপূর্বক গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং এটি ছিল একটি সুপরিকল্পিত, প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিকভাবে সংঘটিত অপরাধ।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে গুমের নৃশংস ঘটনাবলি।

Share This