তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মাকসুদুর রহমান

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : February 26, 2026

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাকসুদুর রহমান।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত মাকসুদুর রহমান মো. ফজলুর রহমানের পুত্র। তার স্থায়ী ঠিকানা ঢাকার শ্যামলী এলাকার রিং রোডস্থ পিসিকালচার হাউজিংয়ে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগটি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) প্রদান করা হয়েছে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ যা নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কার্যকর হবে-

মন্ত্রী জহির উদ্দিন স্বপন যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

মন্ত্রী যদি মাকসুদুর রহমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করেন, শুধুমাত্র তখনই এই নিয়োগ বলবৎ থাকবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান। এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

Share This