ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) অংশগ্রহণ শেষে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) দুপুর প্রায় ১টা ৫৬ মিনিটে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে একটি উচ্চগতির বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাংরি-লা হোটেল থেকে জিপে করে তিনি রেলস্টেশনে পৌঁছান।