জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : February 18, 2026

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম ভাষণ শুরু হয়েছে। 

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে ভাষণ শুরু করেছেন তিনি, যা বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। 

 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছিল তথ্য মন্ত্রণালয়। পরে সে সময় পিছিয়ে ৯টা ৪৫ মিনিট করা হয়।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। 

পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পুষ্পস্তবক অর্পণের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাতের চারাও রোপণ করেন।

 

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এদিন শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্য এবং সকল এমপিরাও।

Share This