জাতিসংঘে দেওয়া ভাষণে মূলবার্তায় যা বললেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘে দেওয়া ভাষণে মূলবার্তায় যা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : September 27, 2025

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ন্যায়বিচার, সংস্কার ও নতুন আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এই ভাষণে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সনদের ৮০ বছর পূর্তিতে সাধারণ পরিষদের সভাপতি ও সব সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানান। তিনি জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেন এবং বহুপাক্ষিকতা জোরদার ও উন্নয়নশীল দেশের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে জাতিসংঘে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জাতিসংঘের দেওয়া ভাষণের বরাত দিয়ে এসব তথ্য জানান।

অধ্যাপক ইউনূস ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার অনুপ্রাণিত করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা এখন ‌‘জুলাই ঘোষণা’র ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে।

তিনি প্রতিষ্ঠানগত জবাবদিহি, অবাধ নির্বাচনের প্রস্তুতি, স্বচ্ছতা ও স্থিতিশীলতার লক্ষ্যে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের অগ্রগতির কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের মানবাধিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে, জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে এবং অতীতের অপব্যবহার রোধে পদক্ষেপ নিচ্ছে।

প্রবাসী শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তারা দেশে রেক

Share This